ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জুলাই ৩৬ হলেও ছাত্রদলের পরাজয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৭ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জুলাই ৩৬ হলে ভিপি পদে জয় পেয়েছে শিবির। এই হলেও জিএস পদে শিবিরের পরাজয় হয়েছে। এদিকে শীর্ষ ৩ পদে পরাজয় হয়েছে ছাত্রদলের।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাকসু রাকসু নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

এই হলে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত সালমান সাব্বির ৫২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন মাত্র ৩০০ ভোট।

জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ৮৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৫২৪ ভোট।

আরএএস/এনএইচআর