কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি
কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকসন অফিসার রনি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।
তিনি জানান, ভর্তি জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন-গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় আট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন। আবেদন ও ভর্তি পরীক্ষা বিষয়ক সকল নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবির হিম উৎসবে ‘অশোভন’ নৃত্য, শিক্ষার্থীদের সমালোচনা
- ২ নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৩ শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
- ৪ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
- ৫ ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ