আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বের হয় এ পদযাত্রা।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এ পদযাত্রার উদ্বোধন করেন।
পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. মনিরা বেগম এবং পদযাত্রা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক গুলশান আরাসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা পদযাত্রায় অংশ নেন।
মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এই পদযাত্রার আয়োজন করে।
এফএআর/বিএ