সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার বিক্ষোভ
চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ এবং দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রীসংস্থার ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীদের ‘খুন ধর্ষণ শত শত, বিএনপি আর কত’; ‘নিপীড়কের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘নারীর ওপর হামলা কেন, বিএনপি জবাব দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বলেন, সারাদেশে নির্বাচনি প্রচারণায় বিএনপি কর্তৃক নারীদের হেনস্তার বিষয়ে আমরা পাঁচদিন আগে একটা সংবাদ সম্মেলন করছিলাম। আমাদের আবারও রাস্তায় দাঁড়াতে হয়েছে বিএনপি ও ছাত্রদলের নারী নিপীড়নের প্রতিবাদ জানাতে। পাঁচদিনের মধ্যে আমাদের আবারও প্রতিবাদ জানাতে হবে সেটা আমরা কল্পনাও করিনি।
তিনি বলেন, তাদের এই আচরণ আমাদের মাঝে এক ধরনের শঙ্কা তৈরি করেছে, আমাদের ভয় দেখানো হচ্ছে এবং আমাদের ঘরে বন্দি করে রাখার চেষ্টা চালাচ্ছে। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।
সাবিকুন নাহার তামান্না বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গণভোটে হ্যাঁ চাচ্ছেন। গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা, নারীর রাজনৈতিক অধিকার। অপরদিকে আপনারা নারীদের ওপর নিপীড়ন চালাচ্ছেন। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের এমন দ্বিচারিতা কেন?
এই নেত্রী বলেন, আপনারা একদিকে বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের নিরাপত্তা ও সুরক্ষায দেবেন, অপরদিকে আপনারাই নারীদের সংঘবদ্ধ ধর্ষণ করছেন, যে নারী পাওনা টাকা চাইতে গেছে তাকে হত্যা করেছেন। তাহলে আপনারা কীভাবে নারীদের নিরাপত্তা দেবেন?
এফএআর/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার বিক্ষোভ
- ২ বিএনপি-ছাত্রদলের নামে নারী নির্যাতনের অভিযোগ, ঢাবিতে শিবিরের বিক্ষোভ
- ৩ হাদির কবর জিয়ারতে শুরু হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ মার্চ’
- ৪ জবির শহীদ সাজিদ ভবনে টানা ৪ দিন বিদ্যুৎ থাকবে না
- ৫ ছাত্রলীগকে বলা হতো—তোমরা পরীক্ষায় বসো, চাকরির ব্যবস্থা আমরা করে দেবো