নির্বাচনে ৬ দিন ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৬ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল অফিস বন্ধ থাকবে।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৯ থেকে ১২ ফেব্রুয়ারি চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ১৩, ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়াতে দুইদিন বেড়ে মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
এসএইচ জাহিদ/এফএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নির্বাচনে ৬ দিন ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
- ২ সাত দিন লড়াই করে হার মানলেন আগুনে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনি
- ৩ ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
- ৪ ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা প্রহসন: সালাহউদ্দিন আম্মার
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের মাধ্যমে আগামী ১০০ বছরের রাজনীতি বিনির্মাণ হবে