নির্বাচনে ৬ দিনের বন্ধ থাকবে চবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এসময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভাগ, ইনস্টিটিউট ও কলেজসমূহে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছুটির পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে।
মোস্তাফিজুর রহমান/এফএ/এমএস