নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তারা সাক্ষাৎ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান। এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন
‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার
পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ
নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক বিষয়ে শিগগির শিক্ষামন্ত্রীকে বিস্তারিত অবহিত করবেন।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।
এফএআর/কেএসআর