ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঈদুল ফিতর উপলক্ষে ১৯ দিনের ছুটিতে জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০২ মার্চ ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ দিনের পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড ও ইভিনিং প্রগ্রামসহ) বন্ধ থাকবে।

২৭ এবং ২৮ তারিখ যথারীতি শুক্রবার এবং শনিবার হওয়ায় টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এএসএম