ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মহিউদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সেশনের জন্য এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটির তথ্য অনুযায়ী, অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ এবং বায়তুল মাল সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম সাব্বিরকে। এছাড়া মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাজহারুল ইসলাম এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মুসলিমুর রহমান।
নতুন কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইকবাল হায়দার। ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবিব ইমরোজ।
এছাড়া আইটি সম্পাদক হিসেবে হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হয়েছেন আশিক বিল্লাহ। বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল ইসলাম। ব্যবসায় শিক্ষা সম্পাদক হয়েছেন হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক করা হয়েছে মো. জাকারিয়াকে (সাখাওয়াত জাকারিয়া)।
কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান এবং গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিদ হাসান সাফওয়ান। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।
এর আগে ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন।
অন্যদিকে সেক্রেটারি হিসেবে মনোনীত হন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, যিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
এফএআর/এমআইএইচএস/
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা
- ২ টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
- ৩ নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির
- ৪ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি