ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১০ মার্চ ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফাকে সংবর্ধনা দেওয়া হয়। এরা সবাই জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।

বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম মিলন।

বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই, অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, অ্যাডভোকেট গাজী মহসিন, অ্যাডভোকেট আসাদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীরা হামদ, মাহে রমজানের গান ও ইসলামি সংগীত পরিবেশন করেন।

এসআর/এমএস