জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে আজ
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আদেশ মোতাবেক আজ সোমবার (৯ মার্চ) থেকে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
রোববার (৮ মার্চ) উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের সই করা ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।
আরও পড়ুন
সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।
সেখানে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে অবহিত করতে হবে।
টিএইচকিউ/এমকেআর