ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

চবির সব পরীক্ষা এক সপ্তাহের জন্য স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৯ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য সব বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত নির্ধারিত সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা এবং অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষাও আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি বা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান/এনএইচআর/এমএস