ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

কুমিল্লা মেডিকেল কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার একদিন পর কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সভাপতি কুমেক অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী রাত ১২টায় শুক্রবার (৩১ ডিসেম্বর) মেডিকেল কলেজ খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বুধবার (২৮ ডিসেম্বর) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ ঘোষণার মাত্র একদিন অতিবাহিত হওয়ার পরই বৃহস্পতিবার রাতে এক বৈঠকে ক্যাম্পাস খুলে দেয়ার  সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার সকাল ৮টার মধ্যে ক্যাম্পাসসহ কলেজের সবকটি ছাত্রাবাস খুলে দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, দুই পক্ষের সমঝোতা ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় আমরা কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, বুধবার সকালে ও আগের দিন মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ছাত্রাবাসের একাধিক কক্ষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে একাডেমিক কাউন্সিল।

তবে কর্তৃপক্ষ জানিয়েছিল, কলেজ বন্ধ হলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।

মো. কামাল উদ্দিন/বিএ

আরও পড়ুন