ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

১ম বর্ষ স্নাতক ভর্তির মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৪ এপ্রিল ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে মোবাইলে SMS এর মাধ্যমে জানা যাবে। যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuatdgroll no) লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল জানা যাবে। রাত ৯টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।

ওই ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathproll no) লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল জানা যাবে।

রাত ৯টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন