ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বাশেমুরবিপ্রবিতে সাইবার নিরাপত্তা ও আইসিটি আইন বিষয়ে সেমিনার

প্রকাশিত: ০৭:২৮ এএম, ০২ মে ২০১৫

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর দিলীপ কুমার নাথ। সেমিনার  মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাইট বাংলাদেশ এর পরিচালক আতিকুল ইসলাম খান।

সিএসই বিভাগের সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মৃনাল কান্তি বাওয়ালী, প্রভাষক সজল হালদার, জামাল হোসেন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত বিশ্বাস প্রমুখ।

বক্তারা প্রতিটি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং দেশব্যাপী সাইবার নিরাপত্তার উপর গণসচেতনতা বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এস হুমায়ূন কবীর/এসএস/আরআই