স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৪ মে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৪ মে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১১ মে রাত ১২টা পর্যন্ত চলবে।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী কোনো মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং সে সকল প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
উল্লেখ্য যে, নতুন করে কোনো শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions ) থেকে পাওয়া যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ১০ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- ২ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ৩ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৪ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৫ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে