অনার্স তৃতীয় বর্ষ ও এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৩০টি অনার্স বিষয়ের পরীক্ষায় দেশের ৫৫০টি কলেজ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এর মধ্যে এক লাখ ২৮ হাজার ৯৪৭ জন ৪র্থ বর্ষে উন্নীত হয়েছে। উন্নীতের হার ৯৩.৯৩ ভাগ। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp3 Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/www.nubd.info থেকে জানা যাবে।
এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ :
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফলও মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সারাদেশের ৩৮টি কেন্দ্রে ৭৩ টি কলেজের মোট ১১ হাজার ৭২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৩৮৬ জন উত্তীর্ণ হয়েছে।
পাসের হার ৬৩.০২ ভাগ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/www.nubd.info থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে্
মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী
- ২ জবিতে কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম উদ্বোধন
- ৩ ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
- ৪ বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুকে সহযোগিতা করছে না: সালাহউদ্দিন আম্মার
- ৫ জাতীয় নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের ছুটি