ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড ১৯ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতায় করছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। সোমবার সিলেট অঞ্চলের অলিম্পিয়াডের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সোবহান এ তথ্য জানান।

তিনি জানান, ওদিন সকাল সাড়ে ৮টায় থেকে অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হবে। বেলা ১১টা থেকে পরীক্ষা, দুপুর ১২টায় থেকে প্রদর্শনী শুরু হবে।

এছাড়া বেলা ২টায় শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণী করা হবে। সিলেট বিভাগের ৪টি জেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজরের অধিক শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।

অলিম্পিয়াডের সদস্য সচিব রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদার জানান, সেরা ২০ শিক্ষার্থী কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বুয়েটের রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে।

আব্দুল্লাহ আল মনসুর/এএম/আইআই