মুহসীন হলের ভিপি শিশির, জিএস মেহেদী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।
অন্যদিকে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
সোমবার বিকেল ৫টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র নির্বাচনে সোমবার (১১ মার্চ)
সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এমএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলা, ডাকসুর তীব্র নিন্দা
- ২ রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শেকৃবি ছাত্রদল নেতার উপহার বিতরণ
- ৩ ঢাবির পরীক্ষার প্রশ্নে হাদির উক্তি ‘জান দেবো, তবু জুলাই দেবো না’
- ৪ পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি তানিম, সম্পাদক সানি
- ৫ শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান, সম্পাদক নুর আলম