মহসিন আলীর মৃত্যুতে শাবি উপাচার্যের শোক
বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।
সোমবার এক শোকবাণীতে তিনি বলেন, সৈয়দ মহসিন আলী ছিলেন সহজ-সরল, সংগ্রামী, সৎ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিলেট বিভাগীয় ও জাতীয় রাজনীতিতে তার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।
উপাচার্য মরহুমের সদ্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।
এমএএএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ মৃত্যু পর্যন্ত সাংবাদিকতা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সাখাওয়াত
- ২ রাবির শোভাযাত্রায় ঠাঁই পাচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, চলছে প্রস্তুতি
- ৩ ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় প্রথম রংপুরের মোত্তালেব
- ৪ সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ঢাবি-এসসিএসআইও সমঝোতা স্মারক সই
- ৫ চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার