শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী পালিত
জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ কে ফজলুল হকের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অন্যান্যের মধ্যে শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মাজার প্রাঙ্গণে শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেক।
বিএ/এমকেএইচ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আর্থিক সংকটে থাকা মুনায়েমের পাশে ছাত্রদল, জবিতে ভর্তি সম্পন্ন
- ২ ডাকসুতে যতদিন আছি ততদিন ফাও খাওয়া-চাঁদাবাজি ফেরত আসতে পারবে না
- ৩ পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ৪ জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ২৬ ফেব্রুয়ারি
- ৫ জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা