চবিতে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সিফসি গ্রুপের ১২ জন ও বিজয়ের ৮ জন রয়েছেন।
বুধবার বিকেলে দুই পক্ষের সংঘাত ও উত্তেজনার পর রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটায় দুই হল থেকে সন্দেহভাজন হিসেবে ২০ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপরাধে জড়িত তাদের অনেক ছাড় দেয়া হয়েছে। এদের বিরুদ্ধে এখন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
আবদুল্লাহ রাকীব/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আর্থিক সংকটে থাকা মুনায়েমের পাশে ছাত্রদল, জবিতে ভর্তি সম্পন্ন
- ২ ডাকসুতে যতদিন আছি ততদিন ফাও খাওয়া-চাঁদাবাজি ফেরত আসতে পারবে না
- ৩ পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ৪ জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ২৬ ফেব্রুয়ারি
- ৫ জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা