অনিয়মের ঊর্ধ্বে ভর্তি পরীক্ষা নিতে বদ্ধপরিকর ঢাবি
মেডিকেল প্রশ্ন ফাঁস নিয়ে যে অস্থিরতা চলছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ধরনের অনিয়ম ছাড়াই এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের অনিয়মের ঊর্ধ্বে ভর্তি পরীক্ষা নিতে বদ্ধপরিকর।
সরকার যদি চায় তাহলে মেডিকেলসহ যে কোনা ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর ঢাবি। শুক্রবার ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, কোন ধরনের অনিয়ম ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদি কোন অনিয়মের খবর পাওয়া যায় তাহলে আমরা সাথে সাথেই ব্যবস্থা নিবো। কারণ এখানে আমাদের প্রক্টরিয়াল টিম ছাড়াও কাজ করছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো বলেন, এবার সুষ্ঠুভাবে ঢাবি যেভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে তা উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীও জানান, মেডিকেলে যখন অস্থিরতা চলছে ঠিক সেই মূহুর্তে ঢাবি যেভাবে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
এমএইচ/এসকেডি/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ একা পেয়ে দুই মিনিটেই ইবি শিক্ষিকাকে খুন করে ঘাতক
- ২ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ৩ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৪ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৫ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য