ডাকসুর জিএস পদ ছাড়লেন গোলাম রাব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন গোলাম রাব্বানী।
সোমবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ডাকসু পদ ছাড়ার স্ট্যাটাস পোস্ট করেন তিনি।
ডাকসুর সাংবিধানিক মেয়াদ পেরিয়েছে গত শনিবার (২০ জুন)। এর মধ্যে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় , মেয়াদ পেরোলেও পদে থাকতে চান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী।
কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত রাব্বানী বিকেলে তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেন, ‘ডাকসুর বিষয়ে আমার বক্তব্য একদম স্পষ্ট। নির্ধারিত মেয়াদের অতিরিক্ত এক মিনিটও পদে থাকতে চাই না। আজ রাত ১২.০০ ঘটিকায় পদ ছেড়ে দেব।’
সেই কথার পর রাতে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ ছাত্র সংসদের জিএস পদ থেকে সরে দাঁড়ালেন।
এইচএ/এমআরএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা
- ২ টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
- ৩ নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির
- ৪ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি