রাবি শিবিরের ৩ কর্মীকে জেলহাজতে প্রেরণ
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে নাশকতার অভিযোগে আটক শিবিরের তিন কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়। এরা হলেন, সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদিসুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক।
এর আগে বৃস্পতিবার রাতে শহীদ শামসুজ্জোহা হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পুলিশ হলে অভিযান চালিয়ে শিবির সন্দেহে তাদের আটক করে।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তারা সবাই শিবির কর্মী বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলতি বছরের ৬ জানুয়ারি দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাশেদ রিন্টু/এআরএ/এমএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন
- ২ শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ
- ৩ ঢাবিতে বড় পর্দায় দেখা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- ৪ ইবিতে ৩৮ দিনের ছুটি শুরু, বিভাগ চাইলে চলবে পরীক্ষা-অনলাইন ক্লাস
- ৫ রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রমজান হেল্পডেস্ক’ চালু