ঢাবি খুলছে রোববার
দুর্গাপূজা (বিজয়া দশমী), আশুরা, লহ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুলছে রোববার। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাবির ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা (বিজয়া দশমী), মহররম (আশুরা), লহ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে রোববার থেকে আবার চালু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস।
উল্লেখ্য, গত ১৯ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ছিল। ৩০ ও ৩১ অক্টোবর শুক্রবার ও শনিবার থাকায় ক্লাস শুরু হবে ১ নভেম্বর রোববার থেকে।
এমএইচ/এএইচ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ২ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৩ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৪ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
- ৫ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা