ঢাবি `ক` ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত `ক` ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (বুধবার)। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে `ক` ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বুধবার বেলা ১টায় ঘোষণা করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার `ক` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজশাহী কলেজে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
- ২ চৈত্র সংক্রান্তিতে জাবিতে ভেলা বাইচ প্রতিযোগিতা
- ৩ মৃত্যু পর্যন্ত সাংবাদিকতা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সাখাওয়াত
- ৪ রাবির শোভাযাত্রায় ঠাঁই পাচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, চলছে প্রস্তুতি
- ৫ ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় প্রথম রংপুরের মোত্তালেব