ছাত্রলীগ নেতা আনোয়ারকে আজীবন বহিষ্কারের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুল রহমান আনোয়ারের ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সংগঠনের সহ-সভাপতি মাসুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, নৈতিকতার সর্বোচ্চ বিদ্যাপিঠে এহেন কাজ মোটেও বরদাস্ত করা উচিত নয়। অবিলম্বে অভিযুক্ত আনোয়ারের ছাত্রত্ব বাতিল করে আজীবন বহিষ্কারের দাবি জানাচ্ছি। অন্যথায় তীব্র ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একে রক্ষা করার সকল প্রচেষ্টা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালি হোসেন জনি। এ সময় জনিকে পালাতে সহায়তা করতে গিয়ে আটক হন জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর পর্বের ছাত্র খলিলুর রহমান আনোয়ার। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জালিয়াতির ঘটনায় জড়িত থাকায় আনোয়ারকে সোমবার রাতেই সংগঠন থেকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও তাকে বহিষ্কার করা হয়।
হাফিজুর রহমান/জেডএইচ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন