জাবিতে কুমিল্লা জেলা ছাত্র সংসদের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর
‘চলো ভাসি গোমতীর স্রোতে’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লা জেলা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের নতুন কমিটিতে ফয়সাল হোসেন সিয়ামকে সভাপতি ও মাকসুদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ কামরুল আহসান, সাবেক জিএস ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ অধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ।
হাফিজুর রহমান/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবির হিম উৎসবে ‘অশোভন’ নৃত্য, শিক্ষার্থীদের সমালোচনা
- ২ নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৩ শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
- ৪ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
- ৫ ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ