যবিপ্রবিতে কর্মচারীদের কর্মবিরতি পালন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন দফতর ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যবিপ্রবি জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, ঘটনার ১২ দিন অতিবাহিত হওয়ার পরও একজন শিক্ষার্থীও বহিষ্কার না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর তাগিদ দেয়া হয়। আর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তীতে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মিলন রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নিজ অবস্থান থেকে সবুজ-বাসযোগ্য ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাম সংগঠনগুলোর
- ৩ গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৬ শতাংশ
- ৪ ঢাবির দুই শিক্ষার্থীর অনশন ৫০ ঘণ্টা পেরোলেও মেলেনি দাবি পূরণের আশ্বাস
- ৫ শাবিপ্রবিতে ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি