বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৫ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে ২০১৭ সালে আবু মোন্নাফ তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এসআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজশাহী কলেজে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
- ২ চৈত্র সংক্রান্তিতে জাবিতে ভেলা বাইচ প্রতিযোগিতা
- ৩ মৃত্যু পর্যন্ত সাংবাদিকতা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সাখাওয়াত
- ৪ রাবির শোভাযাত্রায় ঠাঁই পাচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, চলছে প্রস্তুতি
- ৫ ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় প্রথম রংপুরের মোত্তালেব