রাবিতে শীতকালীন ছুটি শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন ছুটি। আর তা চলবে আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, শীতকালীন ছুটিতে ১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
তিনি আরো জানান, তবে ১৫ তারিখ শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং প্রশাসনিক কার্যক্রম ৮ জানুয়ারি থেকে পুনরায় প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
এর আগে শীতকালীন ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতদিন (৩১ ডিসেম্বর-৬ জানুয়ারি) আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেও সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কঠোর আন্দোলনের মুখে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করে।
রাশেদ রিন্টু/এআরএ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা
- ২ টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
- ৩ নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির
- ৪ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি