যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু
যাত্রা শুরু করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজ। শনিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, ডীন ড. বিপ্লব কুমার বিশ্বাস, ড. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মোট ২২ জন শিক্ষার্থী নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির কার্যক্রম শুরু হয়েছে।
মিলন রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ২ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৩ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’
- ৪ হাদি হত্যার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে নেওয়া হচ্ছে: ইনকিলাব মঞ্চ
- ৫ ঢাবি ইনকিলাব মঞ্চের নতুন কমিটির যাত্রা শুরু