জবির ‘এ’ ইউনিটের ৫ম মেধাতালিকা প্রকাশ শুক্রবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের বিষয়ভিত্তিক ৫ম মেধাতালিকা শুক্রবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৭ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে।
‘এ’ ইউনিটের ৫ম মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন খালি থাকা সাপেক্ষে ১৯ জানুয়ারি ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে। ৬ষ্ঠ মেধাতালিকায় মনোনীতব্য শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
এসএম/একে/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা
- ২ টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
- ৩ নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির
- ৪ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি