ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে শনিবার। নতুন শিক্ষাবর্ষের সব ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময়ানুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, ইতিমধ্যে শুষ্ঠুভাবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার থেকে নতুন শিক্ষাবর্ষের সকল বিভাগে যথারীতি ক্লাস শুরু হবে।
প্রসঙ্গত, এ বছর ৫টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে মোট ১৬৯৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এআরএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন