জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি
‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হবে ১৪তম ‘পাখিমেলা ২০১৬’।
পাখি সংরক্ষণে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মহুয়া তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান এ তথ্য জানান।
এবারের পাখি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে এবারও থাকছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখি বিষয়ক প্রতিযোগিতা (সকালের জন্য উন্মুক্ত) এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
মেলার আহ্বায়ক ড. মো. কামরুল হাসান জানান, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে পাখি মেলার আয়োজন করে আসছে প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার।
হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক
- ২ ঢাবিতে ছুটির মধ্যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কৃষ্ণচূড়া গাছ উধাও
- ৩ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ৪ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৫ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত