ঢাবির প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলের উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ ভবনের ১০ম তলায় নির্মিত ‘প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হল’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনুষদের সিনিয়র শিক্ষকবৃন্দসহ এএফসি হেলথ লিমিটেড-এর কর্মকর্তাবৃন্দ। পরে উপাচার্য ফিতা কেটে মাল্টিপারপাস হলের উদ্বোধন শেষে হল পরিদর্শন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এএফসি হেলথ লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০১৫ বিজনেস স্টাডিজ অনুষদ এবং এএফসি হেলথ লিমিটেড-এর মধ্যে এই মাল্টিপারপাস হল নির্মাণের উদ্দেশ্যে বিজনেস স্টাডিজ অনুষদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এমএইচ/এসকেডি/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক
- ২ ঢাবিতে ছুটির মধ্যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কৃষ্ণচূড়া গাছ উধাও
- ৩ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ৪ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৫ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত