জবি ‘এ’ ইউনিটের শেষ সাক্ষাৎকার সোমবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের শেষ সাক্ষাৎকার আগামী সোমবার। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগের খালি আসন পূরণে ৩ হাজার ৩৩৬ থেকে ৬ হাজার পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকার আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেধাক্রমধারীদের মধ্যে ভর্তিচ্ছুক আগ্রহী শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের সভাপতির অফিস কক্ষে (ডিন কার্যালয়ে) উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। মেধাক্রম অনুসারে বিষয়প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ২ হতে ৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের ভর্তির বিষয় বিবেচনা করা হবে না।
এসএম/একে/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক
- ২ ঢাবিতে ছুটির মধ্যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কৃষ্ণচূড়া গাছ উধাও
- ৩ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ৪ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৫ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত