বিটেক পরিদর্শনে লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) পরিদর্শন করেছেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি ক্যাম্পাস পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিটেকের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) এর সভাপতি এবং নেতৃবৃন্দ। এসময় লতিফ সিদ্দিকীর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আধঘণ্টা অবস্থানকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও ক্যাম্পাসের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সকলের মঙ্গল কামনা করেন।
তাছাড়া তিনি ক্যাম্পাস সংলগ্ন বাজার ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় জনগণ।
উল্লেখ্য, ২০১১ সালের ৩ জানুয়ারি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে বিটেকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবিতে ছুটির মধ্যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কৃষ্ণচূড়া গাছ উধাও
- ২ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ৩ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৪ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৫ ইবিতে ১৪৫৬ পরিক্ষার্থীর অংশগ্রহণে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু