ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় বৈজ্ঞানিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভারতের কলকাতা বোস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. পারুল চক্রবর্তীর নেতৃত্বে ৮ সদস্যের একটি বৈজ্ঞানিক প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক পার্থ মজুমদার, অধ্যাপক ড. বিকাশ কে. চক্রবর্তী, অধ্যাপক অমিতা মজুমদার, ড. ইন্দ্রানী বোস, গীতা তালুকদার এবং কাবেরী চক্রবর্তী।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেসের পরিচালক অধ্যাপক শামীমা চৌধুরী এবং জে সি বোস ট্রাস্ট বাংলাদেশের সমন্বয়কারী ড. ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা প্রখ্যাত বিজ্ঞানী এস এন বোস ও জে সি বোসের বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর ব্যাপারে আলোচনা করেন।
একে/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন