ঢাবিকে ১১ লাখ টাকা অনুদান প্রদান
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ১০জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদানের লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই সমিতি’ ১১ লাখ টাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগের অ্যালামনাই সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাফিজা খাতুন, অ্যালামনাই সমিতির সভাপতি এ কে বি দ্বীন মোহম্মদ খান, সহ-সভাপতি খন্দকার আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল সালেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ আলী আকন্দ, যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহার, সদস্য মির্জা গোলাম হোসেন, মেজবাহুর রহমান টিপু ও শরিফা সুলতানা উপস্থিত ছিলেন।
ভূগোল ও পরিবেশ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের জন্যে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্দেশ্যে অনুদান প্রদানের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই সমিতিকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এতে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে উৎসাহিত হবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হবে।
এই অনুদান বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য। তিনি বিভাগের অবকাঠামো উন্নয়নে অবদান রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
এমএইচ/একে/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ একা পেয়ে দুই মিনিটেই ইবি শিক্ষিকাকে খুন করে ঘাতক
- ২ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ৩ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৪ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৫ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য