ঢাবির ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সকল অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করা হয়।
এমএইচ/এসকেডি/এবিএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক
- ২ ঢাবিতে ছুটির মধ্যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কৃষ্ণচূড়া গাছ উধাও
- ৩ নিরাপদ পরিবহন নিশ্চিতসহ ছয় দফা দাবি জানালো ‘মঞ্চ ২৪’
- ৪ কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ঢাবির ১০ বিভাগ
- ৫ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত