শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে ২ দাবিতে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। কিছুক্ষণের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী শিক্ষার্থীরাও শাহবাগ অবরোধ করতে আসার কথা। ফলে শাহবাগ এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের সংগঠনগুলো। এদিকে, পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি সফল করতে কিছুক্ষণের মধ্যেই শাহবাগে আসার কথা আন্দোলনকারী শিক্ষার্থীদের। ফলে শাহবাগ এলাকায় তৈরি হতে পারে উত্তেজনাকর পরিস্থিতি।

আরও পড়ুন:
- ‘বাংলা ব্লকেড’: মোড়ে মোড়ে সতর্ক পুলিশ, বেশিরভাগ সড়ক ফাঁকা
- বাইক শোডাউন দিয়ে আন্দোলন থেকে আমাদের সরাতে পারবে না
- কোটা নিয়ে আপিল শুনানি বেলা সাড়ে ১১টায়
যদিও পরিস্থিতি সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ ঘিরে রয়েছে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, শাহবাগে গুরুত্বপূর্ণ দুটি বড় হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেওয়া হবে না। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এছাড়া শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
এমএইচএ/এসএনআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা
- ২ টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
- ৩ নেসকোর কার্যালয় রাজশাহীতেই রাখার দাবি রাবি ছাত্রদল সভাপতির
- ৪ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি