সীমান্তে কোটি টাকার ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ
শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত জিরা, চিনি ও ফেনসিডিলের মূল্য প্রায় ১ কোটি টাকার ওপরে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করে।
চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। তবে অভিযানকালে চোরাকারবারি পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান রাব্বী/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো