রোয়ানু : ভোলায় নিহত ২, যোগাযোগ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার তজুমুদ্দিনে ঘরচাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া প্রচণ্ড ঝড়ে অসংখ্য গাছ ভেঙে পড়ায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, রেখা (১৮) ও রহিম (৯)।
স্থানীয়রা জানান, শনিবার ভোর পৌনে ৪টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ এলাকায় বাঁধ ধ্বসে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও জেলার কাঁচিয়া, মাঝির চর, মদনপুর, চর জহিরুদ্দিন, কুকরি-মুকরি, ঢালচর ও চর পাতিলা এলাকা ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে হয়েছে।
অমিতাভ অপু/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি