ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
ভোলায় সরকারি আইন অমান্য করে ইট তৈরি করায় দুটি ভাটায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
এর মধ্যে ভোলার ইলিশা ইউনিয়নের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকার মেসার্স রিয়াদ ব্রিকস ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও ভেলুমিয়ার বাঘমারার মেসার্স ভোলা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, দুপুরের পরিবেশ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমতি বিহীন কৃষি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করায় মেসার্স রিয়াদ ব্রিকস ও লাইসেন্স বিহীন ও কৃষি জমি থেকে মাটি কাটায় দুই ইটভাটায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান এবং মো. জুলফিকার রহমান।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি