বিছানায় পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ কক্ষে নাসিমা আক্তার নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিজ শয়নকক্ষের বিছানায় পড়ে ছিল তার মরদেহ। তিনি ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।
স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, ওই নারীর স্বামী ও ছেলে ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানায় নাসিমা আক্তারের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি