ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডেভিল হান্টে একদিনে রাজশাহীতে গ্রেফতার ১৪

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর মতিহার থানার ডাঁশমারীর আব্দুল হামিদের ছেলে অভি (২৭), কাজলা এলাকার আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩০), বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মৃত দীন মোহাম্মদের ছেলে শামীম বাপ্পী (৪৮) ও চন্দ্রিমা থানার নিউ কলোনি হাজরা পুকুরের মৃত রফিক উদ্দিনের ছেলে জাকির (৪০)। এদের মধ্যে অভি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর হালী হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও অন্যরা আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মী।

জেলা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন- রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি নাইম ইসলাম (২৯), সাবেক সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত (৪২), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল হান্নান (৬০), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর মালেক (৫২), বাগমারা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দীন (২৯), আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ (৫০), আওয়ামী লীগ কর্মী আলেক গাজী (৪৫), জাহিদুল ইসলাম (৪০), মোশাররফ হোসেন (২৫) ও শহিদুল ইসলাম (৪৮)।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এএসএম