ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে। এসময় বক্তব্য দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক আওয়ামী লীগ নেতা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এ সময় হট্টগোল সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড

এ বিষয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলার সুযোগ পাইনি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন আমাকে বাধা দেন। আমি বিএনপিপন্থি হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত ঘোষণা করা হয়।

সোহান মাহমুদ/কেএইচকে/এমএস

টাইমলাইন

  1. ০৩:১৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
  2. ০২:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড
  3. ০১:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জনতার ঢল
  4. ১২:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
  5. ১১:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৬ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা হচ্ছে: আখতার
  6. ১১:৪২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে যা থাকছে বিটিভিতে
  7. ১০:০২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
  8. ০৯:৫৯ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা
  9. ০৯:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা, নেতৃত্ব ও বৈধতা: বাংলাদেশের রাজনৈতিক ভিত্তির পুনর্মূল্যায়ন
  10. ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
  11. ০৯:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ পাকিস্তান, হেনরি কিসিঞ্জার, একাত্তর ও বর্তমান
  12. ০৮:৫৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
  13. ০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
  14. ০৮:০৪ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  15. ০৮:০৩ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  16. ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ আজ মহান স্বাধীনতা দিবস
  17. ১২:০১ এএম, ২৬ মার্চ ২০২৬ যে ভোরে জেগেছিল বাংলাদেশ