খাগড়াছড়িতে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুইমারার বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিবত্রন চাকমা গুইমারা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যার আগে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বিবত্রন চাকমা ঘরের বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকেন। ঘরে ঢোকার পরপরই বজ্রপাতে ঘরের দরজায় বসে থাকা বিবত্রন চাকমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক